আজকের তারিখ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১০ দুপুর | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার


কুমিল্লায় বিদেশি পিস্তলসহ শাহ নেওয়াজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার চান্দুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তার শাহ নেওয়াজ কক্সবাজারের টেকনাফ থানার গাজীপাড়া গ্রামের আব্দুল আমিনের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপ-পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রামের চান্দুল এলাকায় অভিযান পরিচালনা করে শাহ নেওয়াজ (২৫) নামক এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার শাহ নেওয়াজ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছিল। তার বিরুদ্ধে টেকনাফ থানায় একটি হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তার-উজ জামান জানান, গ্রেপ্তার শাহ নেওয়াজকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

author

Editor

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

Please Login to comment in the post!
adds

you may also like