- by Editor
- Jan, 02, 2025 18:05
বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে গত বৃহস্পতিবার রাতে খুলনার খালিশপুর আলমনগর মক্কিমাদানী মসজিদ সংলগ্ন এলাকা থেকে মাদক কারবারী মোঃ মজনু শেখকে (৩৫) গ্রেফতার করে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ি তল্লাশি করে বিভিন্ন ধরনের মাদক (গাঁজা-১৪৫ গ্রাম, ইয়াবা-২৫৯ পিস) ও মোবাইল ১টি এবং মাদক সেবনের বিভিন্ন প্রকার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। অভিযানে খালিশপুর থানা হতে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে।
উলেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত যৌথ অভিযান চলমান থাকবে।