- by Editor
- Jan, 03, 2025 07:14
নিজস্ব প্রতিবেদকঃ
খুলনার বটিয়াঘাটার ঝপঝপিয়া নদীর কিনার হতে অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধারের ঘটনা তিন
মাস অতিবাহিত হলেও আজ অবধি পুলিশ মৃতদেহের পরিচয় সনাক্ত করতে পারেনি।
গত-২৩ সেপ্টেম্বর রাত
আনুমানিক ১২টার সময় খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন সুরখালী ইউনিয়নের বারো ভূইয়া গ্রামস্থ ঝপঝপিয়া নদীর কিনার হতে অজ্ঞাতনামা পুরুষ, বয়স অনুমান
৪৫ (পয়তাল্লিশ) বছর এর মৃতদেহ পাওয়া
যায়। অজ্ঞাতনামা মৃত
দেহের পরিচয় সনাক্ত করা যায় নাই। এ-বিষয়ে বটিয়াঘাটা
থানায় অপমৃত্যু মামলা দায়ের হয় যার নং-৩২/২৪, তারিখ-২৪/০৯/২০২৪।
অজ্ঞাতনামা পুরুষ, বয়স অনুমান ৪৫ (পয়তাল্লিশ) বছর, ইসলাম ধর্মের অনুসারী, উচ্চতা ০৫ ফুট ০৩ ইঞ্চি, মুখমন্ডল গোল আকৃতি, মাথার সামনের দিকে টাক ও পিছনের অংশে চুল আছে, গায়ের রং শ্যামলা, পড়নে গারো নীল রংয়ের হাফ প্যান্ট এবং কোমড়ে লাল সবুজ রংয়ের গামছা ছিলো।
এই ঘটনায় থানায় কোন নিখোঁজ সংক্রান্ত সাধারন ডায়রী হয়ে থাকলে রূপসা নৌ=পুলিশ ফাঁড়ির এই নাম্বারে 01320-166620 জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।