আজকের তারিখ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩২ সকাল | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা থেকে চুরি করা ট্রাক যশোরে এনে কাটার সময় ডিবির অভিযানে উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে চুরি হওয়া একটি কার্গো ট্রাক যশোরে এনে কাটার সময় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ট্রাকটি উদ্ধার ও চোরাই ট্রাক কাটা চক্রের মূল হোতা মাসুদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা মামলা নং ২৩, তারিখ ১১/১০/২০২৫ খ্রিঃ, ধারা ৩৭৯ পেনাল কোডের আলোকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন, জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা জেলা থেকে আইনগত সহায়তা চেয়ে ডিবি যশোরের নিকট আবেদন করেন।

এর প্রেক্ষিতে ডিবি যশোরের অফিসার ইনচার্জ ও এসআই অলক কুমার দে (পিপিএম) এর নেতৃত্বে একটি চৌকস টিম বিশেষ গোয়েন্দা তথ্য ও পুলিশি কৌশল অবলম্বন করে শুক্রবার (১১ অক্টোবর ২০২৫) রাত ১০টার দিকে যশোরের কোতোয়ালী থানাধীন বকচর এলাকার ‘শাহজাদা মোটরস্’ (প্রোপাইটার মাসুদ আলম) নামক পুরাতন মোটর পার্টসের দোকান ও গাড়ি কাটার মাঠে অভিযান পরিচালনা করে।

অভিযানে ট্রাকটির বডি ও ইঞ্জিনসহ মূল কাঠামো উদ্ধার করা হয় এবং চক্রের মূল হোতা মোঃ মাসুদ আলম (৫৩) কে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে মাসুদ আলম জানান, ট্রাকটির সামনের কেবিন অংশ কোতোয়ালী থানার মুড়লী মোড়ের ‘আমিন গ্যারেজ’-এ রাখা আছে। পরে পুলিশের আরেকটি টিম সেখানে অভিযান চালিয়ে কেবিন অংশটি উদ্ধার করে।

পরে উদ্ধারকৃত ট্রাকের অংশ ও গ্রেপ্তারকৃত আসামিকে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর অফিসার ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
নাম: মোঃ মাসুদ আলম (৫৩)
পিতা: মোঃ নুরুল হুদা
মাতা: জোহরা বেগম
ঠিকানা: পূর্ব বারান্দী পাড়া, আমতলা, থানা – কোতোয়ালী, জেলা – যশোর।

author

Editor

ঢাকা থেকে চুরি করা ট্রাক যশোরে এনে কাটার সময় ডিবির অভিযানে উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার

Please Login to comment in the post!
adds

you may also like