আজকের তারিখ: সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ বিকাল | ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফকিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক


আব্দুল আউয়াল, ফকিরহাট(বাগেরহাট) সংবাদদাতাঃ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার আট্টাকী এলাকায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে চিকিৎসাধিন আছে। অভিযুক্ত ধর্ষক ষাটোর্দ্ধ বৃদ্ধকে পুলিশ গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃত আসামী আলকাস তালুকদার (৬৩) জেলার মোড়েলগঞ্জের সিংড়াখালী এলাকার মৃত আদিল তালুকদারের ছেলে। আলকাস তালুকদার বেশ কিছুদিন ধরে ফকিরহাটের আট্টাকী এলাকার একটি ভাড়াবাড়িতে বসবাস করে আসছে।  এই আলকাস তালুকদারের ভাড়া বাসার পাশেই অন্য ঘর ভাড়া নিয়ে বসবাস করেন ওই শিশুর পরিবার। শিশুটির বাবা একজন দিনমজুর। একই বাড়িতে ভাড়া থাকার সুবাদে শিশুটি ওই আলকাস তালুকদারকে নানা ডাকে বলে পরিবার জানান।  

পুলিশ জানান, বুধবার (১২ মার্চ) দুপুরের দিকে ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে আলকাস তালুকদার জোর পূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবার বিষয়টি জানতে পেরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে তাকে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাতেমা বিনতে আজাদ জানান, এখানে শিশুটির চিকিৎসা করা সম্ভব না। তাই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে। শিশুটির গোপনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে তিনি জানান।

এ ঘটনায় শুক্রবার রাতেই ওই শিশুর মা বাদি হয়ে ফকিরহাট মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন, যার নং-৭, ১৪/০৩/২০২৫ইং। এ রাতেই অভিযুক্ত আলকাস তালুকদারকে পুলিশ গ্রেফতার করেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি বর্তমানে খুমেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে।


author

Editor

ফকিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

Please Login to comment in the post!
adds

you may also like