আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ বিকাল | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ খুলনায় নির্বাচনী জনসভা: উন্নয়নের রূপরেখা তুলে ধরেন তারেক রহমান


নিজস্ব প্রতিবেদকঃ ০২ ফেব্রুয়ারি ২০২৬, খুলনা, খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে আজ বেলা সোয়া ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জনসভা শুরু হয়। সভায় তারেক জিয়া বলেন- একটি রাজনৈতিক দল কর্মজীবী নারীদের নিয়ে যে মন্তব্য করেছে, তা কলঙ্কজনক। তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল এই যে বাংলাদেশের অর্ধেক নারী গোষ্ঠীকে তারা কীভাবে ঘরের মধ্যে আটকে রাখতে চায়, সেই কথা তারা বলেছে।’ আজ সোমবার দুপুরে খুলনা নগরের প্রভাতী স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এ কথাগুলো বলেন।

দীর্ঘ ২২ বছর পর খুলনায় এসে নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। আজ দুপুর সাড়ে ১২টার দিকে খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আসেন তারেক রহমান। মঞ্চে উঠলে নেতা-কর্মী-সমর্থকেরা করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান। তারেক রহমান হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন। তিনি প্রায় ২৭ মিনিট বক্তব্য দেন।

সভায় সভাপতিত্ব করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা পরিচালনা করেছেন নগর বিএনপি সাধারণ সম্পাদক এস এম শফিকুল আলম তুহিন কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনসভায় উপস্থিত হন

বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের নির্বাচনী জনসভায় খুলনার বন্ধ মিল-কলকারখানা চালু, দক্ষিণাঞ্চলে পাইপ লাইন, গ্যাস, সুন্দরবন কেন্দ্রিক ট্যুরিজম, তথ্য প্রযুক্তি (আইটি) সেক্টরের উন্নয়ন, কর্মসংস্থানসহ গ্রীন এবং ক্লিন খুলনার প্রতিশ্রুতি প্রত্যাশা করছেন একই সঙ্গে জনসভায় খুলনার উন্নয়নের রূপরেখাও তুলে ধরেন তিনি

নগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, তারেক রহমানের খুলনা সফর কেবল একটি নির্বাচনী কর্মসূচি নয়, বরং দলীয় নেতাকর্মীদের মধ্যে সাহস, আত্মবিশ্বাস এবং মনোবল পুনরুদ্ধারের একটি মুহূর্ত হিসেবে দেখছেন যারা দীর্ঘ বছর ধরে আন্দোলন সংগ্রামে নিয়োজিত রয়েছেন, তাদের জন্য এই সফর অনুপ্রেরণার এক নতুন উৎস হিসেবে কাজ করবে দীর্ঘ ২২ বছর পর আমাদের প্রিয় নেতাকে তার নিজ শহরে দেখা আমাদের জন্য আবেগ, গর্ব এবং সম্মানের বিষয়

নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, খুলনা ঐতিহাসিকভাবে বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি জাতীয় নির্বাচনের আগে তারেক রহমানের এই সফর দলের রাজনৈতিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

এদিকে, দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তারেক রহমানের প্রথম সফরকে কেন্দ্র করে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতা, কর্মী এবং সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে

বিএনপির সাবেক নগর সভাপতি এবং খুলনা- বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরার বিএনপি প্রার্থীরা তাদের পূর্ণ সাংগঠনিক শক্তিকে একত্রিত করে প্রভাতী স্কুলের সমাবেশে তাদের নিজ নিজ এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষকে নিয়ে যোগ দেন

উল্লেখ্য, এর আগে তারেক রহমান জোট সরকারের আমলে ২০০৪ সালে খুলনা সফরে এসেছিলেন সে সময়ে তিনি শহরের জিয়া হল অডিটোরিয়ামে তৃণমূল পর্যায়ের বিএনপি নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দিয়েছিলেন

author

Editor

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ খুলনায় নির্বাচনী জনসভা: উন্নয়নের রূপরেখা তুলে ধরেন তারেক রহমান

Please Login to comment in the post!
adds

you may also like