- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের চিতলমারী উপজেলা-তে জুস ক্রয়কে কেন্দ্র করে মোঃ মোজাহিদ মোল্লা (৪২) নামের এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টার দিকে উপজেলার হিজলা ইউনিয়নের হিজলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোজাহিদ মোল্লা ওই গ্রামের সরোয়ার মোল্লার ছেলে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত মোঃ বায়জিদ শেখের (৪০) বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং তাকে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় বায়জিদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত বায়জিদ শেখ হিজলা খাপাড়া গ্রামের বাদশা শেখের ছেলে।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে নিজ দোকানে বসেছিলেন মোজাহিদ মোল্লা। এ সময় বায়জিদ শেখ তার দোকান থেকে একটি জুস কিনে সেটি ভালো নয় বলে অভিযোগ করেন। পরে দোকানি মোজাহিদ নিজেই জুসটি পান করে সেটি খারাপ নয় বলে জানান। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে বায়জিদ শেখের হাতে থাকা হাসুয়া (ঘাস কাটার এক ধরনের কাস্তে) দিয়ে মোজাহিদের গলায় কোপ দেন। এতে গুরুতর আহত হন মোজাহিদ। স্থানীয়রা দ্রুত তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত বায়জিদ শেখকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল-এ পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান