আজকের তারিখ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৮ সকাল | ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার দিঘলিয়ায় ১৪৪ ধারা জারি


নিজস্ব প্রতিবেদকঃ খুলনার দিঘলিয়া উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার পথের বাজার, বেলেঘাট, মোকামপুর বাজার, সেনহাটি বাজার, নগরঘাট, বারাকপুর বাজার, কামারগাতি বাজার, দৌলতপুরঘাট, চন্দনীমহল খেয়াঘাটসহ বিভিন্ন এলাকায় এ ধারা বলবত থাকবে।

১৪৪ ধারা জারির ফলে উল্লিখিত এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল, পদযাত্রা ও গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এক আদেশে জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “কেউ যদি এ আদেশ অমান্য করেন, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


author

Editor

খুলনার দিঘলিয়ায় ১৪৪ ধারা জারি

Please Login to comment in the post!
adds

you may also like