- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: খুলনার ফুলতলা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার জামিরা বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের টোলনা গ্রামের হায়দার সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে জামিরা বাজার এলাকায় আলমগীর হোসেন চাঁদাবাজির চেষ্টা করলে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ফুলতলা থানার ওসি জানান, এ ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।