আজকের তারিখ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫০ দুপুর | ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার- ১



নিজস্ব প্রতিবেদকঃ খুলনায় পুলিশ অভিযান চালিয়ে ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

মাদকের বিস্তার রোধে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগের ধারাবাহিকতায় হরিণটানা থানা পুলিশ ১ জুলাই দুপুরে জিরোপয়েন্ট মোড় সংলগ্ন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের রুচি হোটেলের সামনে থেকে মাদক ব্যবসায়ী ওমর ফারুক (২৪), পিতা-মশিয়ার, সাং-৩ নং ওয়ার্ড কুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর হেফাজত হতে ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানার রেকর্ডপত্র এবং সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে। জব্দকৃত মাদকের উৎস, পরিবহনে সহায়তাকারী, অর্থ লগ্নিকারীসহ মাদকের গডফাদারদের সনাক্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

author

Editor

খুলনায় ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার- ১

Please Login to comment in the post!
adds

you may also like