আজকের তারিখ: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২০ রাত | ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন


নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে।

দিনটি উপলক্ষে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ মোখতার আহমেদ

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন

  • জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার, কেএমপি;
  • শেখ জয়নুদ্দীন, অতিরিক্ত ডিআইজি, খুলনা;
  • জনাব জালাল উদ্দিন আহাম্মদ, পরিচালক, দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, খুলনা;
  • জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার, খুলনা;
  • অধ্যাপক মনি মোহন সাহা, সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ আবদুল ওয়াদুদ

এর আগে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান এবং সুশাসন প্রতিষ্ঠায় সকলকে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

author

Editor

খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

Please Login to comment in the post!
adds

you may also like