আজকের তারিখ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ সকাল | ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদকঃ খুলনার বয়রা এলাকায় তিসা খাতুন (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বয়রা সরকারি মহিলা কলেজের বিপরীতে একটি পাঁচতলা ভবনের ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তিসা যশোর জেলার অভয়নগর উপজেলার আ. রউফ মোল্লার মেয়ে। তিনি খুলনার সরকারি বয়রা মহিলা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “তিসা বয়রার ওই ভবনের একটি ফ্ল্যাটে আরও দুই ছাত্রীসহ ভাড়া থাকত। ঘটনার দুই দিন আগে বাড়ি গিয়ে আবার মেসে ফিরে আসে সে। তবে তার সহপাঠী দুইজন তখন নিজ নিজ বাড়িতে ছুটিতে ছিলেন। একা থাকার সুযোগে তিসা রাতে ফ্যানের হুকে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।”

তিনি আরও জানান, রাতে বাড়ির নিরাপত্তাকর্মী বিষয়টি আঁচ করে মালিককে খবর দেন। পরে বাড়ির মালিক তিসার বাবাকে জানালে তারা অভয়নগর থেকে খুলনায় আসেন। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তিসার মরদেহ উদ্ধার করে।

ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে লেখা ছিল— “বাবা-মা, আমাকে ক্ষমা করে দিও।”

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

author

Editor

খুলনায় কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Please Login to comment in the post!
adds

you may also like