- by Editor
- Jan, 05, 2025 10:11
নিজস্ব প্রতিবেদকঃ কে.সি.সি হোল্ডিং মালিক কল্যাণ সমিতি, খুলনা-এর আয়োজনে এসএসসি ২০২৫ সালে জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় খুলনা শিশু মাধ্যমিক বিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে.সি.সি হোল্ডিং মালিক কল্যাণ সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক একে এম শহিদুল আলম। প্রধান অতিথি ছিলেন আযম খান সরকারি কমার্স কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক শেখ রেজাউল করিম।
সংবর্ধনা অনুষ্ঠানে খুলনা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১২ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে একে এম শহিদুল আলম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন—
“আজ তোমরা যারা জিপিএ-৫ অর্জন করেছো, তোমরাই দেশের ভবিষ্যৎ আলোকবর্তিকা। এই সাফল্যই তোমাদের স্বপ্নপূরণের প্রথম ধাপ। সততা, নিষ্ঠা ও পরিশ্রমকে সঙ্গী করে এগিয়ে গেলে জীবনে আরও বড় সাফল্য অর্জন সম্ভব। শুধু নিজের জন্য নয়, পরিবার, সমাজ ও দেশের জন্যও অবদান রাখতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—শেখ সাঈদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক এডভোকেট জালাল উদ্দিন রুমি, বিশিষ্ট সমাজসেবক শেখ খালিদ আহমেদ, অধ্যক্ষ (অবঃ), সুন্দরবন মহিলা কলেজ, রামপাল, বাগেরহাট, মিহির কুমার মল্লিক, প্রধান শিক্ষক, খুলনা শিশু মাধ্যমিক বিদ্যালয়। এছাড়াও বক্তব্য রাখেন জি এম রেজাউল, রাজিব আহমেদ কবির, জি.এম. আকরাম, জনাব মিঠু, সাব্বির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শেখ মোহাম্মদ সুজন ও আগা।
সংবর্ধনা অনুষ্ঠানে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সামাজিক গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।