আজকের তারিখ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১১ রাত | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় নির্বাচনী দায়িত্ব পালনে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন




নিজস্ব প্রতিবেদক: খুলনার বয়রাস্থ পুলিশ লাইন্সের লাউঞ্জ-২ এ খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে তিন দিনব্যাপী ‘নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা’ এর উদ্বোধন করা হয়েছে।


আজ রবিবার (৫ অক্টোবর ২০২৫) সকাল ৯টায় উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, “নির্বাচন গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততা বজায় রেখে সর্বোচ্চ নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও বলেন, নির্বাচনকালীন দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। তাই প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে আইন ও আচরণবিধি যথাযথভাবে মেনে দায়িত্ব পালন করতে হবে, যাতে জনগণের ভোটাধিকার নিরাপদ ও নির্বিঘ্ন থাকে।

এই প্রশিক্ষণ কর্মশালায় খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্ব পালনের নিয়ম-কানুন, নির্বাচনী আচরণবিধি, আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রে দায়িত্ব পালন, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে ইএন্ডডি/এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম. এম. শাকিলুজ্জামান, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব শামীমা আক্তার সুমী, পিপিএম-সেবা, এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।

author

Editor

খুলনায় নির্বাচনী দায়িত্ব পালনে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

Please Login to comment in the post!
adds

you may also like