- by Editor
- Jan, 02, 2025 18:05
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেলস্টেশন এলাকায় লোহা ও তামা চুরির ঘটনায় বৃহস্পতিবার সকালে হাবিব শেখ খুলনা রেলওয়ে পুলিশের কাছে কিছু মালামাল ধরিয়ে দেন। এসময় তিনি কাদের (৩২) ও শাকিল (৩০)-কে চুরির সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দেন। এ নিয়ে সকালে তাদের মধ্যে তর্ক-বিতর্কও হয়।
এর জের ধরে রাত ৩টার দিকে কাদের ও শাকিল হাবিবের ওপর হামলা চালায়। ধারালো চাপাতির কোপে তার দুই হাঁটু, মাথার ডান পাশ, বাম হাতের কব্জি ও ডান পায়ের গোড়ালি গুরুতর জখম হয়।
স্থানীয়রা পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।