আজকের তারিখ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৩ রাত | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় পুত্রের হাতে পিতা খুন, এলাকায় চাঞ্চল্য


নিজস্ব প্রতিবেদক: নগরী হিসেবে পরিচিত খুলনায় আবারও ঘটেছে নৃশংস হত্যাকাণ্ড। মহানগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া বাঁশতলার মোড়ে বরকতিয়া মসজিদের সামনে পুত্রের হাতে খুন হয়েছেন পিতা। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতের এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে জড়িয়ে পড়েছিলেন পিতা ও পুত্র। এর জের ধরে বৃহস্পতিবার রাতে দু’জনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে পুত্র ধারালো অস্ত্র দিয়ে পিতার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত ছেলেকে আটক করার জন্য অভিযান চালানো হচ্ছে।”

অপরদিকে এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, খুলনায় প্রায় প্রতিনিয়ত খুনোখুনির ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা তেমন চোখে পড়ে না। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

author

Editor

খুলনায় পুত্রের হাতে পিতা খুন, এলাকায় চাঞ্চল্য

Please Login to comment in the post!
adds

you may also like