- by Editor
- Jan, 06, 2025 11:06
নিজস্ব প্রতিবেদক: খুলনায় সেনাবাহিনীর অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নগরীর শেখপাড়া এলাকার আগাখান স্কুলের পেছন থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পরে আটককৃতদের সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) খালিদ জানান, অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে সেনাবাহিনীর একটি অভিযানিক দল আগাখান স্কুল এলাকার পেছনে অভিযান চালায়। অভিযানে পাঁচজনকে আটক করা হয় এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযান শেষে আটক ব্যক্তিদের সেনাবাহিনী পুলিশের কাছে হস্তান্তর করে।