আজকের তারিখ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৭ দুপুর | ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর শুক্রাবাদে যৌথ অভিযান: ৪টি পিস্তল ও ওয়াকি টকি সেটসহ আটক ১


নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শুক্রাবাদ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে ৪টি পিস্তল, ৫টি ওয়াকি টকি সেট এবং দেশীয় ধারালো অস্ত্রসহ এক অস্ত্র সরবরাহকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের যৌথ একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নুর উদ্দিন আহমেদ ওরফে ডেন্টাল সজল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এ ধরনের অভিযান চলমান থাকবে। জনগণকে যেকোনো অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।

author

Editor

রাজধানীর শুক্রাবাদে যৌথ অভিযান: ৪টি পিস্তল ও ওয়াকি টকি সেটসহ আটক ১

Please Login to comment in the post!
adds

you may also like