আজকের তারিখ: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২২ রাত | ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রূপসায় নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার


নিজস্ব প্রতিবেদকঃ খুলনার রূপসায় নিজ বিদ্যালয়ের ৫ম শ্রেনী পড়ুয়া ছাত্রীকে ধর্ষনের অভিযোগে পাঁচানী সরকারী প্রথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াহিয়া শেখকে গ্রেফতার করেছে পুলিশ। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ধর্ষিতা শিশুর পিতা পাঁচানী নিবাসী কবির হাওলাদার সাংবাদিকদের জানান অভিযুক্ত প্রধান শিক্ষক ইয়াহিয়া প্রায়ই আমার মেয়েকে নানাভাবে বিরক্ত করতো। গত বুধবার আমার মেয়েকে জোর পূর্বক বাথরুমে আটকিয়ে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়। মেয়ে বাড়িতে এসে হুইল পাউডারের গুড়ো খেয়ে আত্ম হণনের চেষ্টা করে। তখন আমরা তার কাছে জানতে চাই কি এমন হয়েছে যে কারনে তুমি এমন করছো। তখন সে আমাদের জানায় তার স্কুলের স্যার ইয়াহিয়া তার সাথে জোর পূর্বক খারাপ আচরণ করেছে।

এই ঘটনার পর গত ১৯ জুলাই কবির হাওলাদার বাদী হয়ে রূপসা থানায় মামলা করে। ওই দিনই পুলিশ অভিযুক্ত শিক্ষক ইয়াহিয়াকে গ্রেফতার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করতে ডাক্তারী পরীক্ষার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালে ভর্তি করেছে। ধর্ষণের অভিযোগে থানায় মামলার বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে। 


author

Editor

রূপসায় নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

Please Login to comment in the post!
adds

you may also like