- by Editor
- Jan, 03, 2025 07:49
নিজস্ব প্রতিবেদক: আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। রবিবার (২৪ আগস্ট) বরিশালে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, তৌহিদ আফ্রিদি রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার আসামি। গত বছরের ১ সেপ্টেম্বর মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। মামলায় মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ ২৫ জনকে আসামি করা হয়। সেখানে তৌহিদ আফ্রিদি এজাহারনামীয় ১১ নম্বর আসামি।
এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ১৮ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।