আজকের তারিখ: শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৩ রাত | ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আটক


নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের বাসা থেকে তাকে আটক করা হয়।

ডি‌বি প্রধান অ‌তি‌রিক্ত ক‌মিশনার মো. শ‌ফিকুল ইসলাম তাকে আটকের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তবে শিরীন শারমিন চৌধুরীকে কোন মামলায় বা কী কারণে আটক করা হয়েছে তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি।

এ বিষয়ে পরে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে ডিবি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আড়ালেই ছিলেন শিরীন শারমিন চৌধুরী। এরপর শেখ হাসিনা পতনের ২৭ দিনের মাথায় ২ সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে তিনি পদত্যাগ করেন।

author

Editor

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আটক

Please Login to comment in the post!
adds

you may also like