- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে চলাফেরার অভিযোগে দুই যুবককে বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল আনুমানিক ৪টার দিকে নগরীর বয়রা আজিজের মোড় হাজী ফয়েজউদ্দিন ক্রস রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— হাজী ফয়েজউদ্দিন ক্রস রোড এলাকার বাসিন্দা হাফিজ মোল্লার ছেলে মামুন মোল্লা (৩০) এবং রায়ের মহল বড় মসজিদ এলাকার বাসিন্দা বদরুল আলমের ছেলে লাভলু আহমেদ।
পুলিশ সূত্রে জানা যায়, আটক মামুন মোল্লা নিজেকে “SAS TV 24” নামের একটি প্রতিষ্ঠানের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চলাফেরা করতেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বিশেষ অভিযানে ওই দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও প্রয়োজনীয় সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং সাংবাদিক পরিচয় ব্যবহারের পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল কি না, তা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে