- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অভিযানে ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
কেএমপি’র হরিণটানা থানা পুলিশের একটি চৌকস দল শনিবার (৪ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে কৈয়া বাজারস্থ খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিল্লাল ভল্কানাইজিংয়ের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় নাহিদ সরদার (২৫) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত নাহিদ সরদার মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কনকসার এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ মিরাজ সরদার।
পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির কাছ থেকে মোট ১০ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।