আজকের তারিখ: শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:০১ রাত | ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রূপসায় নারী ঘটিত বিষয়ে ব্যবসায়ী অপহরণ, বণিকদের আন্দোলনের মুখে মুক্তি


নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসায় নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে তিন লাখ টাকা মুক্তিপণের দাবিতে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে সকালে ছেড়ে দেয় অপহরণকারীরা

 পূর্ব রূপসা বাজারের শামীম নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে অপহরণের পর বণিকদের আন্দোলনের মুখে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে এক নারী বাজারের কলে পানি নেয়ার সময় ব্যবসায়ী শামীমের আপত্তিকর পরিস্থিতির সূত্র ধরে রাত পৌনে দুইটার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে তিন বটতলা মোড়ে পৌঁছালে তিন ব্যক্তি শামীমকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা শামীমের পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং তাকে রাতভর একটি অজ্ঞাত স্থানে আটকে রাখে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে শুক্রবার সকালে পূর্ব রূপসা বাজারের বণিক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা প্রতিবাদে ফেটে পড়েন। তারা দোকানপাট বন্ধ রেখে এবং রূপসাঘাটে নৌযান চলাচল বন্ধ করে আন্দোলন শুরু করেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বণিকদের তীব্র আন্দোলনের মুখে অপহরণকারীরা শুক্রবার সকাল প্রায় ৯টার দিকে শামীমকে ছেড়ে দিতে বাধ্য হয় বলে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

author

Editor

রূপসায় নারী ঘটিত বিষয়ে ব্যবসায়ী অপহরণ, বণিকদের আন্দোলনের মুখে মুক্তি

Please Login to comment in the post!
adds

you may also like