আজকের তারিখ: শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:০১ রাত | ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় নতুন জেলা প্রশাসক হুরে জান্নাতের যোগদান


নিজস্ব প্রতিবেদক: (খুলনা, ০২ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার): খুলনা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব হুরে জান্নাত। বৃহস্পতিবার পূর্বাহ্ণে তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে যোগদান করেন।

এ সময় সদ্য বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার তার কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।

জনাব হুরে জান্নাত বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ২৭তম ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

দিনাজপুর জেলার বাসিন্দা হুরে জান্নাত প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে নতুন দায়িত্বে খুলনার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবার মানোন্নয়নে কাজ করবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নতুন জেলা প্রশাসকের যোগদানে খুলনা জেলায় প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে স্থানীয়দের ধারণা। 

author

Editor

খুলনায় নতুন জেলা প্রশাসক হুরে জান্নাতের যোগদান

Please Login to comment in the post!
adds

you may also like