আজকের তারিখ: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৩ রাত | ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জনতার মুখোমুখি খুলনা -৪ আসনের বিএনপি দলীয় প্রার্থী আজিজুল বারী হেলাল


নিজস্ব প্রতিবেদক: খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল রূপসায় জনতার মুখোমুখি হয়ে আগামীর উন্নয়ন ভাবনা তুলে ধরেছেন। চ্যানেল আইয়ের টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রশ্নোত্তর পর্বে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

আজিজুল বারী হেলাল বলেন, ধর্মীয় ভেদাভেদ না করে সকল ধর্মের মানুষের সমান অধিকার ও উন্নয়ন নিশ্চিত করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ধর্মের নামে কোনো বৈষম্য চলতে দেওয়া হবে না। নারী নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিং ও বাল্যবিবাহ রোধ, নারী অধিকার বিষয়ে জনসচেতনতা এবং মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

মাদক ও সন্ত্রাস দমনে ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ফিফা রেফারি মনির ঢালীর প্রশ্নের জবাবে তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে তিনটি উপজেলায় তিনটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজিজুল বারী হেলাল বলেন, নির্বাচিত হোন বা না হোন তার হটলাইন চালু থাকবে এবং বিএনপি সরকার গঠন করলে মানুষের অধিকার নিশ্চিত করা হবে। ভূমি অফিসে দুর্নীতি বন্ধে দালালমুক্ত সেবা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

বারবার মামলা ও কারাবরণ প্রসঙ্গে তিনি বলেন, চ্যালেঞ্জ মোকাবিলা করেই নেতৃত্ব বিকাশ ঘটে। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানই তার রাজনীতির মূল আদর্শ।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট মাঠে এই প্রশ্নোত্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

author

Editor

জনতার মুখোমুখি খুলনা -৪ আসনের বিএনপি দলীয় প্রার্থী আজিজুল বারী হেলাল

Please Login to comment in the post!
adds

you may also like