আজকের তারিখ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৯ সকাল | ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেসিসি’র ৭১৯ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা


নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক মোঃ ফিরোজ সরকার বাজেটটি উন্মোচন করেন।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব তহবিলের সম্ভাব্য আয় (স্থিতিসহ) ধরা হয়েছে ৪৫৫ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার টাকা। সরকারি অনুদান থেকে আসবে ১৩০ কোটি ২৮ লাখ টাকা এবং উন্নয়ন তহবিল বিশেষ প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ১৩৩ কোটি ২৮ লাখ ৬৩ হাজার টাকা।

রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৭৭ কোটি ৬৫ লাখ ৭৭ হাজার টাকা। প্রশাসক জানান, কেসিসির নিজস্ব সংস্থাপন ব্যয় মিটিয়ে নিজস্ব তহবিল হতে বিভিন্ন উন্নয়ন খাতে মোট ১১৪ কোটি ৮৯ লাখ ৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

গত ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৯৮১ কোটি ৯৯ লাখ ৭৮ হাজার টাকা। তবে সংশোধিত বাজেটে এর আকার দাঁড়িয়েছে ৬১৮ কোটি ২৫ লাখ ৭ হাজার টাকা, যেখানে লক্ষ্যমাত্রা অর্জনের হার ছিল ৬২.৯৬ শতাংশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান।

author

Editor

কেসিসি’র ৭১৯ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা

Please Login to comment in the post!
adds

you may also like