- by Editor
- Jan, 03, 2025 07:14
নিজস্ব প্রতিবেদক: খুলনা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে তিনি খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত এই পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি খুলনা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) খায়রুল আনাম (বিপিএম-সেবা), সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আমির হামজা এবং চারজন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ)।
এছাড়াও জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের যোগদানের মাধ্যমে খুলনা জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।