আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৬ বিকাল | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় যুবতী ধর্ষণ: জনতার হাতে ধর্ষক রাসেল আটক, থানায় মামলা দায়ের


খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর লবণচরা থানাধীন বান্দাবাজার ইব্রাহিমা মাদ্রাসা এলাকায় এক যুবতীকে ধর্ষণের অভিযোগে রাসেল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার এক যুবতীর বাড়িতে কেউ না থাকার সুযোগে রাসেল জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে রাসেলকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “ভিকটিমকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত রাসেল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, আটক রাসেল স্থানীয়ভাবে বেকার এবং এলাকার বিভিন্ন অপকর্মে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চলমান তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন ওসি সানওয়ার হুসাইন।



author

Editor

খুলনায় যুবতী ধর্ষণ: জনতার হাতে ধর্ষক রাসেল আটক, থানায় মামলা দায়ের

Please Login to comment in the post!
adds

you may also like