আজকের তারিখ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৫৮ দুপুর | ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে ওসি মোহাম্মদ মাহফুজুর রহমানের সাফল্য


বিশেষ প্রতিনিধি: পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা আসামি আটক, ও   গুরুত্বপূর্ণ মামলা উদঘাটন অভিযানে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন জেলা ও ইউনিটকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির এর নিকট হতে সাবেক রূপসা থানা অফিসার ইনচার্জ ও বর্তমান কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান পুলিশ পদক (আইজিপি ) ব্যাচ  আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা গ্রহণ করেন।

রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। 

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রেঞ্জের ডিআইজি মহোদয়গণ, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারবৃন্দ, বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা জেলার রূপসা থানা ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। উক্ত অর্জন ভবিষ্যতে আরও কার্যকর ও জনমুখী পুলিশি সেবা প্রদানে প্রেরণা জোগাবে।

অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান সম্মাননা পাওয়ায় সাবেক ও বর্তমান কর্মস্থলের সাধারণ জনগণ জনবান্ধব দক্ষ এ কর্মকর্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

author

Editor

পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে ওসি মোহাম্মদ মাহফুজুর রহমানের সাফল্য

Please Login to comment in the post!
adds

you may also like