আজকের তারিখ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪১ সকাল | ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রূপসায় বৃদ্ধকে হত্যা নাকি আত্মহত্যা ?


নিজস্ব প্রতিবেদক: রূপসার পল্লীতে গলায় ফাঁস দিয়ে ফরিদ শিকদার নামে এক বৃদ্ধের আত্মহত্যা নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে।

খুলনার রূপসায় শুক্রবার ২৯ আগস্ট সকাল ৮টায় উপজেলার ২নং শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর 

গ্রামের শিকদার পাড়া এলাকায় মো. ফরিদ শিকদার (৭০) নামে এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

ফরিদ শিকদার ওই এলাকার মৃত মো. আলহাজ্ব দীন মোহাম্মদ শিকদারের ছেলে।

স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে দুশ্চিন্তা, হতাশা, মন খারাপ, বিভিন্ন সমস্যায় ভুগ ছিলেন। শুক্রবার সকালে সবার অজান্তে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেন।

উক্ত এলাকার/ নাম প্রকাশ করতে অনিচ্ছুক কয়েক জন বলেন, ভবানীপুর গ্রামের বাসিন্দা ফরিদ শিকদার পরিবারের অবহেলা সইতে না পেরে, অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

author

Editor

রূপসায় বৃদ্ধকে হত্যা নাকি আত্মহত্যা ?

Please Login to comment in the post!
adds

you may also like