আজকের তারিখ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৮ সকাল | ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে কলেজ শিক্ষার্থীর হাতে বাবার মৃত্যু


নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে বাবা-মায়ের বিচ্ছেদ মেনে নিতে না পেরে বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে কলেজ শিক্ষার্থী জামিউল হক খান জিসানের (২৩) বিরুদ্ধে। হত্যার পর লাশ গুমের পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করতে পারেনি সে।

নিহত রাশিদুল হক খান সুমন (৪৭) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ধলাপাড়া বাজারে ফার্মেসি ব্যবসা করতেন। স্ত্রী জুলিয়া খানমের সঙ্গে বছর খানেক আগে বিচ্ছেদের পর থেকে সুমন দুই সন্তান— জিসান ও এক কন্যাকে নিয়ে বসবাস করছিলেন।

হত্যার পরিকল্পনা

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মা-বাবাকে একসঙ্গে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন জিসান। এতে বাবার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। পরিকল্পনা অনুযায়ী ফার্মেসি থেকে ২০টি ঘুমের ট্যাবলেট সংগ্রহ করে বাড়িতে রাখেন এবং আগেই বাড়ির পাশে লাশ গুমের জন্য গর্ত খুঁড়ে রাখেন।

গত ২০ আগস্ট রাতে বাবার সঙ্গে তর্কের জেরে একই ঘরে ঘুমাতে গিয়ে এক গ্লাস পানিতে ২০টি ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেন জিসান। রাত পৌনে ১২টার দিকে বাবা গ্যাসের ওষুধ চাইলে তা-ই দেন তিনি। এরপর ঘুমের মধ্যে চিরঘুমে চলে যান সুমন।

প্রতিবেশীরা স্বাভাবিক মৃত্যু ভেবে পরদিন দাফন সম্পন্ন করেন।

স্বীকারোক্তি ও মামলা

তবে পরবর্তী সময়ে জিসানের আচরণ সন্দেহজনক মনে হলে দাদা নুরুল হক খান (৮২) বিষয়টি জানতে চান। একপর্যায়ে জিসান খোলাখুলি বাবাকে হত্যার কথা স্বীকার করে। এ তথ্য স্থানীয়দের জানালে তারা জিসানকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিসান হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।

author

Editor

টাঙ্গাইলে কলেজ শিক্ষার্থীর হাতে বাবার মৃত্যু

Please Login to comment in the post!
adds

you may also like