আজকের তারিখ: শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ রাত | ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় বেসরকারি ফলাফল: বিএনপি ৪, জামায়াত জোট ২ আসনে জয়লাভ


নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, খুলনার ৬টি আসনের মধ্যে বিএনপি ৫টিতে এবং জামায়াত সমর্থিত জোট ১টিতে বিজয়ী হয়েছেন বলে জানা গেছে। তবে নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেনি।

বেসরকারি ফলাফল অনুযায়ী নির্বাচিতরা হলেন—

খুলনা-১: আমীর এজাজ খাঁন (বিএনপি) — বেসরকারি ভাবে নির্বাচিত।

খুলনা -২  জিতলেন জামাত প্রার্থী জাহাঙ্গীর হুসাইন হেলাল

খুলনা-৩: রকিবুল ইসলাম বকুল (বিএনপি) — বেসরকারি ভাবে বিজয়ী।

খুলনা-৪: আজিজুল বারী হেলাল (বিএনপি) — বেসরকারি ভাবে নির্বাচিত।

খুলনা-৫: আলী আসগর লবি (বিএনপি) — বেসরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত।

খুলনা-৬: মো. আবুল কালাম আজাদ (জামায়াত জোট) — বেসরকারি ভাবে নির্বাচিত।

এদিকে নির্বাচিত প্রার্থীদের প্রতি বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করছেন।

তবে চূড়ান্ত ফলাফল এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সকল কেন্দ্রের আনুষ্ঠানিক গণনা ও যাচাই-বাছাই শেষে কমিশন অফিসিয়াল ফলাফল প্রকাশ করবে।

উল্লেখ্য, প্রকাশিত ফলাফলগুলো বেসরকারি সূত্রে প্রাপ্ত এবং শুধুমাত্র তথ্যের জন্য প্রচারিত। চূড়ান্ত ফলাফলের জন্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে।

author

Editor

খুলনায় বেসরকারি ফলাফল: বিএনপি ৪, জামায়াত জোট ২ আসনে জয়লাভ

Please Login to comment in the post!
adds

you may also like