আজকের তারিখ: শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৫৫ রাত | ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ৬ আসনের ফলাফল ঘোষণা: জামায়াত ৫, বিএনপি ১


নিজস্ব প্রতিবেদক: যশোর জেলায় অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী ৬টি আসনের মধ্যে ৫টিতে জামায়াতে ইসলামী এবং ১টিতে বিএনপি প্রার্থী নির্বাচিত হয়েছেন।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, যশোর-১ আসনে জামায়াতের প্রার্থী আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন। যশোর-২ আসনে জয় পেয়েছেন জামায়াতের মোহাম্মদ মোসলেহ উদ্দিন।

যশোর-৩ আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বিজয়ী হয়েছেন।

এছাড়া যশোর-৪ আসনে জামায়াতের অধ্যাপক গোলাম রসুল, যশোর-৫ আসনে জামায়াতের গাজী এনামুল হক এবং যশোর-৬ আসনে জামায়াতের অধ্যক্ষ মোঃ মোক্তার আলী নির্বাচিত হয়েছেন।

জেলার বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।

author

Editor

যশোরে ৬ আসনের ফলাফল ঘোষণা: জামায়াত ৫, বিএনপি ১

Please Login to comment in the post!
adds

you may also like