- by Editor
- Jan, 02, 2025 18:44
নিজস্ব প্রতিবেদক: খুলনায় সক্রিয় এক মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ইতোমধ্যেই রাজৈর ও মাদারীপুর অঞ্চলের অন্তত ৩৬ জন মানুষের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করেছে চক্রটি। বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তারা দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছে।
১. নুরুন্নাহার আক্তার কনা
২. জহিরুল ইসলাম খান (সিলন খান)
৩. নাজমুল ইসলাম খন্দকার
অভিযোগ রয়েছে, সিলন খান নিজেকে দীর্ঘদিন ধরে ইউরোপের দেশ মাল্টায় অবস্থানরত বলে পরিচয় দিচ্ছিলেন এবং বিদেশি আইনজীবীর সঙ্গে কাজ করেন বলে দাবি করতেন। তিনি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেন।
ভুক্তভোগীরা জানান, তিনি সবসময় কানাডা বা মাল্টায় থাকার ভুয়া গল্প শোনাতেন এবং ভুয়া কাগজপত্র তৈরি করে প্রতারণা চালাতেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, তারা এখনও নতুন নতুন ভুক্তভোগীকে প্রতারণার ফাঁদে ফেলছে এবং ভিন্নমত প্রকাশকারীদের হুমকি দিচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষকে এই প্রতারক চক্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা জরুরি।
📞 যে কেউ তাদের সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেন নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করে:
👉 +880 1924-882098
এ বিষয়ে ছবি ও প্রমাণপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।