- by Editor
- Jan, 03, 2025 07:14
রূপসা (খুলনা) প্রতিনিধি: আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রূপসা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।
বক্তৃতা করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মো. আহসান হাবীব প্রামানিক, রূপসা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুস সবুর খান, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, ইসলামিক রিলিফ বাংলাদেশের উপজেলা কো-অর্ডিনেটর মো. জাকারিয়া, ব্র্যাকের এরিয়া ম্যানেজার অসীম কুমার দাস, এবং অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে কিশোরী প্রতিনিধি হিসেবে মীম আক্তার, উম্মে হাবিবা, অধরা রানী দে, ফারিয়া ও সাম্মি বক্তব্য রাখেন। বক্তারা বলেন, কন্যা শিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা নিতে হবে।
শেষে কন্যা শিশুদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।