আজকের তারিখ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৯ সকাল | ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডিজিএফআইয়ের সাবেক ৫ ডিজিসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী মতের লোকজনকে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (৮ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল অভিযোগপত্র আমলে নেন। একইসঙ্গে মামলার সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

এই দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। মোট ৩০ জনকে আসামি করা হয়েছে বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।

অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়কালীন টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) বিরোধী দলের নেতাকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আটক রেখে গোপনে নির্যাতন করা হতো। এসব ঘটনায় বহু মানুষ নিখোঁজ হন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহা-পরিচালক। তারা হলেন—
মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী
জেনারেল মো. আকবর হোসেন
জেনারেল সাইফুল আবেদিন
জেনারেল সাইফুল আলম
 জেনারেল তাবরেজ শামস চৌধুরী

ট্রাইব্যুনাল সূত্র জানায়, অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার ভিত্তিতেই মামলাটি আমলে নেওয়া হয়েছে। পরবর্তী তারিখে অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করা হবে।

author

Editor

ডিজিএফআইয়ের সাবেক ৫ ডিজিসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Please Login to comment in the post!
adds

you may also like