আজকের তারিখ: শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৪ রাত | ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রূপসায় কসাইয়ের চাপাতির কোপে কসাই নিহত, আহত ২


রূপসা প্রতিনিধিঃ খুলনার রূপসায় পাওনা টাকা চাইতে গিয়ে এক কসাইয়ের হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করলেন আরিফ(২৬) নামের অপর এক কসাই। শুক্রবার সন্ধ্যায় খুলনা জেলার রূপসা উপজেলার সেনের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১০টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে আরিফকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে শাহীনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনের নাম পাওয়া যায়নি।

পুলিশ ও ভুক্তভোগীর সুত্রে জানা যায়, খুলনা সদর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর পুত্র আরিফ (২৩)  নামে এক যুবক সন্ধ্যায় রূপসা উপজেলার সেনের  বাজার এলাকায় রুবেলের মাংসের দোকানে আসে। ব্যবসায়ী আরিফ রুবেল কসাই এর কাছে দীর্ঘদিন ধরে মাংস ক্রয় বিক্রয় করে আসছিল। লেনদেনে আরিফ ২ লক্ষ ৫০ হাজার টাকা রুবেলের নিকট পাওনা হয়। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রুবেল ও আরিফের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আরিফকে প্রতিপক্ষরা ধারালো চাপাতি দিয়ে মাথায় সজোরে আঘাত করে।

এ ব্যাপারে রূপসা থানার ওসি মাহফুজুর রহমান বলেন, জুয়েল ও রুবেল নামের দুই ভাই আরিফের ওপর হামলা চালায়। এঘটনায় তিনি মারা যান। অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

author

Editor

রূপসায় কসাইয়ের চাপাতির কোপে কসাই নিহত, আহত ২

Please Login to comment in the post!
adds

you may also like