আজকের তারিখ: মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১০ রাত | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ ও হরতাল পালিত


আব্দুল আউয়াল, ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতাঃ বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সকাল থেকে জেলায় সড়ক অবরোধ ও হরতাল শান্তিপূর্ণ ভাবে পালন হয়েছে।

রোববার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে এ কর্মসূচি শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। অবরোধকারীরা খুলনা-বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া, কাটাখালি, ফকিরহাটের বিশ্বরোড মোড়, মোল্লাহাট সেতু, বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার, খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা ও মোংলা বাসস্ট্যান্ডসহ জেলার অন্তত ১৫টি স্থানে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এসময় তারা সড়কের উপর গাড়ি ও বেঞ্চ ফেলে যান চলাচল বন্ধ করে দেন। সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ জানান, বাগেরহাটের জনগণের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।


author

Editor

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ ও হরতাল পালিত

Please Login to comment in the post!
adds

you may also like