আজকের তারিখ: মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ সকাল | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যক্ষ খান আলমগীর কবির ছিলেন মানুষ গড়ার কারিগর


নিজস্ব প্রতিবেদকঃ অধ্যক্ষ খান আলমগীর কবির ছিলেন একাধারে পরোপকারী, সমাজসেবক, ক্রীড়া সংগঠক এবং অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব। তিনি আজীবন মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করেছেন। নিজের জন্য নয়, বরং সমাজের গরিব-অসহায় শিক্ষার্থীদের সহযোগিতা ও সামাজিক উন্নয়ন ছিল তাঁর মূল লক্ষ্য। জীবদ্দশায় তিনি ছিলেন নিরীহ, অতি সাধারণ ও আত্মত্যাগী একজন মানুষ। কিন্তু কুচক্রী মহলের নীল নকশায় পড়ে তাঁকে বঞ্চনা, অত্যাচার ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তাঁকে অকালে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে।

বক্তারা এভাবেই স্মৃতিচারণ করেন শনিবার (২৩ আগস্ট) বাদ আসর রূপসা উপজেলার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ খান আলমগীর কবিরের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে।

অনুষ্ঠানটি আয়োজন করে অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি পরিষদ। সভায় সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ এসএম খায়রুল আলম লাভলু। কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন মরহুমের ভ্রাতা সরকারি বয়রা মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ। পরিচালনা করেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খান মেজবা উদ্দিন সেলিম।

অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, খুলনা জেলা দলের ফুটবল কোচ মুস্তাকুজ্জামান, প্রভাষক আসাদুজ্জামান, বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী, সমাজসেবক আলহাজ্ব সাইফুল ইসলাম, প্রভাষক ফাল্গুনী মুখার্জি, রূপসা প্রেসক্লাব সভাপতি তরিকুল ইসলাম ডালিম, উপজেলা যুবদল নেতা মুন্না সরদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাজদিয়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম মোস্তফা।

author

Editor

অধ্যক্ষ খান আলমগীর কবির ছিলেন মানুষ গড়ার কারিগর

Please Login to comment in the post!
adds

you may also like