- by Editor
- Jan, 15, 2025 10:37
নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের ফকিরহাট উপজেলার হোচলা গ্রামে নিজ ঘের থেকে নয়ন শেখ (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নয়ন ওই গ্রামের আলম শেখের ছেলে।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে নয়ন নিজের ঘেরে সবজি কাটতে যান। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলে তাকে পানির ভেতরে পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নয়ন পানিতে ডুবে মারা গেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত চলছে।