আজকের তারিখ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ সকাল | ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত -১, আহত-১৫



আব্দুল আউয়াল, ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতাঃ খুলনা - ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা লেগে এক অজ্ঞাত যাত্রী (৩৫) নিহত হয়েছেন। এ সময় চালকসহ আহত হয়েছেন আরো অন্তত  ১৫ জন। 

মঙ্গলবার (১০ জুন) রাত আড়াইটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইমাদ পরিবহনের একটি বাস খুলনার উদ্দেশে যাচ্ছিল। উপজেলার মূলঘর এলাকায় এসে পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। এ সময় গাছের সঙ্গে বাসটির ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। 

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাদের মধ্যে ৬ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জমান বলেন, ‘নিহত ব্যক্তির এখনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।


author

Editor

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত -১, আহত-১৫

Please Login to comment in the post!
adds

you may also like