আজকের তারিখ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৭ সকাল | ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডুমুরিয়ার চুকনগরে সড়ক দূর্ঘটনায় হতাহত-৬



ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায়  মফিজুল ইসলাম (২৬) নামে এক বাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে।

আজ রবিবার সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের  ডুমুরিয়া উপজেলার চুকনগর বটতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মফিজুল ইসলাম সাতক্ষীরা জেলার মধুমোল্লারডাঙ্গী গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল ১০টার দিকে একটি ভ্যান স্থানীয় কাঁঠালতলা থেকে ৪ জন যাত্রী নিয়ে চুকনগর বাজার অভিমুখে যাচ্ছিলেন।
পথিমধ্যে ঘটনা পৌছুলে বিপরীত দিক আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী (খুলনা মেট্রো-জ-১১-০০৭৬) নম্বর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সাজোর ধাক্কা দেয়। এসময় ভ্যানটি দুমড়েমুচড়ে ভেঙেচুরে রাস্তার ছিটকে পড়ে। বাসটি ও রাস্তার পাশে পাল্টি দিয়ে খাদে পড়ে যায়। এতে ভ্যান চালক মুজিবার রহমান গাজী (৬০) বাসের চালক মফিজুল ইসলাম সহ ৬ জন গুরুতর আহত হন। 

খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। এর মধ্যে গুরুতর আহত মফিজুল ইসলামকে কর্তব্যরত চিকিৎসক  মৃত বলে ঘোষণা করেন। এছাড়া  অন্যান আহতরা কৌশিক রায়,ফারুক হোসেন, মুকুল বিশ্বাস,ভ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে
 চিকিৎসাধীন রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেন, খর্ণিয়াস্থ চুকনগর হাইওয়ে থানার এসআই মোঃ কামরুল ইসলাম। তিনি বলেন ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ভ্যান পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। 

author

Editor

ডুমুরিয়ার চুকনগরে সড়ক দূর্ঘটনায় হতাহত-৬

Please Login to comment in the post!
adds

you may also like