আজকের তারিখ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪০ সকাল | ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত -১


আব্দুল আউয়াল, ফকিরহাট(বাগেরহাট) সংবাদদাতাঃ বাগেরহাটের ফকিরহাটে পরিবহনের ধাক্কায় এক বাইসাইকেলচালক নিহত হয়েছেন। আজ রবিবার (১৩ এপ্রিল) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের মূলঘর এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাইসাইকেলচালক মো. আতিয়ার রহমান (৫০) বাগেরহাটের যাত্রাপুর এলাকার মৃত ইমান উদ্দিনের ছেলে। তিনি বিসমিল্লাহ ফিড মিল¯ লিমিটেডের কর্মচারী ছিলেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান জানান, সকাল সাড়ে ৫টার দিকে আতিয়ার রহমান রাতে ডিউটি করে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। মূলঘর এলাকায় রাজপাট-সোনাখালী মোড়ে এসে পৌঁছলে পেছন দিক থেকে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর পড়ে যান। এ সময় দ্রুতগামী অপর একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরো জানান, খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


author

Editor

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত -১

Please Login to comment in the post!
adds

you may also like