আজকের তারিখ: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪২ রাত | ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটের মোল্লাহাটে ব্যবসায়ী সোহাগ শেখকে গুলি করে হত্যা


নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের মোল্লাহাটে সোহাগ শেখ (৪২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মোল্লাহাট উপজেলা সদর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ শেখ মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের দাউদ শেখের ছেলে। তিনি মোল্লাহাট বাজারে ডেউটিনের একটি দোকান পরিচালনা করতেন। এছাড়া তিনি শ্রমিকলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে, তবে তার সাংগঠনিক পদ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সোহাগ শেখ। পথে বাজারের পশ্চিম পাশে একটি পানের দোকানের সামনে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব কুমার পাল জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মৃত অবস্থাতেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, দুইজন ব্যক্তি মোটরসাইকেলে এসে সোহাগ শেখকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার শরীরে তিনটি গুলি লেগেছে। মরদেহ বর্তমানে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সুরতহাল শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।

এর আগে গত ৭ মার্চ রাতে একই উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে নূর ইসলাম (২৭) নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। তাকে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুলিবিদ্ধ নূর ইসলাম মোল্লাহাট উপজেলা সদরে শেখ ট্রেডার্স নামের একটি স্যানিটারি ও হার্ডওয়্যার দোকানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

author

Editor

বাগেরহাটের মোল্লাহাটে ব্যবসায়ী সোহাগ শেখকে গুলি করে হত্যা

Please Login to comment in the post!
adds

you may also like