- by Editor
- Jan, 10, 2025 14:53
প্রেস বিজ্ঞপ্তিঃ খুলনার ছোটবয়রাস্থ ৩১/৬ ডাক্তারপাড়ায় অবস্থিত ব্যাপারী হাসপাতাল কম্পাউন্ডে সিএসএস পরিচালিত রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল এর যৌথ আয়োজনে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা ও ছানি অপারেশনের জন্য রুগী বাছাই ক্যাম্পের আয়োজন করা হয়।
আজ ৮ই এপ্রিল ২০২৫, মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষনা করেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব নুরুল হাই মোহাম্মদ আনাছ।
তিনি বলেন, সমাজে এখনো সৎ মানুষের অস্তিত্ব আছে বলেই ব্যাপারী হাসপাতালের মতো প্রতিষ্ঠান বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে। তিনি আরও বলেন চোখ শরীরের একটি অতীব গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই চোখের যতœ নিয়ে ভালো রাখতে হবে। ব্যাপারী হাসপাতাল ও রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনে যে উদ্যোগ নিয়েছে তাকে তিনি সাধুবাদ জানান। ক্যাম্পে ২৮৩ জন রুগীর চক্ষু চিকিৎসা দেওয়া হয় এবং ১২০ জন রুগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করে রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সিইও শহিদুল ইসলাম,আনিছা মামুন ও তানিছা মামুন। শুভেচ্ছা বক্তব্য দেন ব্যাপারী হাসপাতালের সিইও মো শহিদুল ইসলাম, মোঃ আনিছুর রহমান,রাসেল হাওলাদার এবং রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের সমন্বয়কারী মোঃ সেলিম শেখ। সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন মাসাস এর নির্বাহী প্রধান জনাব শামীমা সুলতানা শীলু। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অনিন্দিতা দত্ত ও রিমি ইসলাম।