আজকের তারিখ: শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৯ রাত | ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কেএমপি পুলিশের অভিযানে গাঁজাসহ রূপসার ১ কারবারি আটক


নিজস্ব প্রতিবেদকঃ মহানগর গোয়েন্দা পুলিশ লবনচরা থানাধীন রুপসা ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।

২৩ ফেব্রুয়ারি তারিখ বিকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে মহানগর গোয়েন্দা পুলিশ লবনচরা থানাধীন রুপসা ব্রীজ সংলগ্ন খুলনা-বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে আমেনা মান্নান মাদ্রাসা রোডে অভিযান চালায়।

এসময় মেসার্স হক হার্ডওয়ার নামক বন্ধ দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে সেলিম শেখ (৪০), পিতা-মৃত আব্দুল মজিদ শেখ, সাং-বাগমারা, থানা-রূপসা, খুলনাকে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে।

মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য রূপসা থানা এলাকার বাগমারা,  রামনগর, রহিমনগর, তালিমপুর, কিসমত খুলনা, শ্রীরামপুর, ইলাইপুর, জাবুসার বিভিন্ন স্পটে মাদক বিক্রী হয় বলে অভিযোগ রয়েছে। 

author

Editor

কেএমপি পুলিশের অভিযানে গাঁজাসহ রূপসার ১ কারবারি আটক

Please Login to comment in the post!
adds

you may also like