আজকের তারিখ: সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ দুপুর | ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ‘আমাদের রূপসা’ ম্যাগাজিনের দ্বিতীয় সংখ্যা প্রকাশ ও রূপসা দিবস ঘোষণার প্রস্তাবনা সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: খুলনা জেলার ঐতিহ্যবাহী রূপসা উপজেলার জন্মদিন উপলক্ষে আমাদের রূপসা ম্যাগাজিনের পরিচালনা পরিষদের আয়োজনে ম্যাগাজিনের দ্বিতীয় সংখ্যা প্রকাশ, মতবিনিময় ও রূপসা দিবস ঘোষণার প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রূপসা মহিলা কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রূপসা উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বাড়ি, খানজাহান আলী (রাঃ)-এর স্মৃতি বিজড়িত নানা নিদর্শন, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লার মাজারসহ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের বহু নিদর্শন রয়েছে। এখানেই আছে কুদির গাছতলা, কাজীর পুকুর, নেহাল শাহ্-এর মাজারসহ ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। বক্তারা দাবি জানান, খুলনার উৎপত্তিস্থল রূপসার কিসমত খুলনার ঐতিহাসিক গুরুত্বের আলোকে ১৪ সেপ্টেম্বরকে সরকারি ভাবে ‘রূপসা দিবস’ হিসেবে ঘোষণা করতে হবে এবং যথাযোগ্য মর্যাদায় প্রতি বছর পালনের উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রাজু আহমেদ খান শহীদ।
‘আমাদের রূপসা’ ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক এফ এম বুরহান-এর সভাপতিত্বে ও মাহমুদুল মুরসালিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক খাঁন নাহিদুজ্জামান, সাংবাদিক মোঃ খবির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন স্বর্ণকার, লেখক ও কবি আশিক বাবু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম চৌধুরী মিঠু, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, বার্তা সম্পাদক শহিদুল্লাহ আল আজাদ, সহ-প্রচার সম্পাদক মুন্না হাসান, ঘাটভোগ ইউনিয়ন প্রতিনিধি ইনজামামুল ইসলাম, নৈহাটি ইউনিয়ন প্রতিনিধি আহমেদ আলমাস, ইসলামী যুব আন্দোলন সিংহের চর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ মাহফুজ, তরুণ কবি ইমাম হাসান প্রমুখ।

আলোচনা শেষে ম্যাগাজিনটির দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন নাহিদ জামান ও আশিক বাবু।


author

Editor

খুলনায় ‘আমাদের রূপসা’ ম্যাগাজিনের দ্বিতীয় সংখ্যা প্রকাশ ও রূপসা দিবস ঘোষণার প্রস্তাবনা সভা অনুষ্ঠিত

Please Login to comment in the post!
adds