নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আযহার টানা ১০ দিনের ছুটিতে এবারও যাতে মা ও শিশু স্বাস্থ্যের উপর কোন প্রভাব পড়তে না পারে এ জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তর বিশেষ নজর দেয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর মহাপরিচালক ও খুলনা বিভাগীয় পরিচালকের পক্ষ থেকে উল্লেখিত নির্দেশনা মোতাবেক ঈদুল আযহার ছুটিতে সদর থানা পরিবার পরিকল্পনা কার্যালয় অধীনস্থ বিভিন্ন ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রে সেবা প্রদান করা হয়।
গত ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সদর থানা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা নিরলসভাবে সেবা প্রদান করেন। টানা এ ছুটির মধ্যে বিভিন্ন ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে ৩৪জন গর্ভবতী মাকে গর্ভকালীন সেবা, ১৫ জন শিশুসেবা ও ৩৬ জন কিশোর-কিশোরীকে সেবা প্রদান করা হয়।