আজকের তারিখ: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪২ রাত | ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় অপরাধ পর্যালোচনা সভা, জনমনে বাড়ছে নিরাপত্তাহীনতার শঙ্কা


নিজস্ব প্রতিবেদক: খুলনা জেলা পুলিশের ফেব্রুয়ারি ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধচিত্র উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী। এ সময় মামলা তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ দমনে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।

তিনি পুলিশের পেশাদারিত্ব, জবাবদিহিতা বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন। সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, বিভিন্ন সার্কেলের কর্মকর্তাগণ এবং খুলনা জেলার সকল থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

তবে পুলিশের এই পর্যালোচনা সভার মধ্যেই খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে বাড়ছে উদ্বেগ। সাম্প্রতিক সময়ে নগরী ও জেলায় খুন, ছিনতাই, চুরি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর উদ্যোগ আরও জোরদার করা জরুরি।

জনমত বলছে, মানুষ এখন নিরাপত্তা ও ন্যায়বিচারের নিশ্চয়তা চায়। তাই অপরাধ দমনে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

author

Editor

খুলনায় অপরাধ পর্যালোচনা সভা, জনমনে বাড়ছে নিরাপত্তাহীনতার শঙ্কা

Please Login to comment in the post!
adds

you may also like